ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অজ্ঞাত যুবকের লাশ, পরনে জিন্স-শার্ট

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 597

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার মানিকদাহ ইউনিয়নের ফাজিলপুর মুন্সিবাড়ী ব্রিজের কাছে পড়ে থাকা অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

লাশ উদ্ধার ও পরিচয় শনাক্তের চেষ্টা

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে। তার পরনে জিন্স প্যান্ট ও ফুল শার্ট ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্টসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ফরিদপুরে অজ্ঞাত যুবকের লাশ, পরনে জিন্স-শার্ট

আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫