ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলা: গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 181

ফরিদপুর: সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে সোমবার (২০ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।

গত ১৫ জানুয়ারি রাতে কলেজের সামনে অধ্যক্ষ মনজুরুল ইসলামের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে সকাল ১০টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে এসে সমাবেশ করে। পরে শিক্ষার্থীরা পাশের আলীপুরে হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

বিক্ষোভকারীরা দাবি করেন, ঘটনার পাঁচদিন পার হলেও পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তারা ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

পুলিশ সুপার আব্দুল জলিল জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং হামলাকারীদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলা: গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫