ফরিদপুরে ইকোলজিক্যাল ফার্মিংয়ে নিরাপদ সবজি বাজার সংযোগ
- আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 280
চরাঞ্চলে ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে এক বিশেষ বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
আমরা কাজ করি (একেকে) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গত ২৮ এপ্রিল সোমবার ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকায় একেকে কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এই বাজার সংযোগ সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেকে’র নির্বাহী পরিচালক এম এ জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের কো-অর্ডিনেটর মোহাম্মদ ফুয়াদ হোসেন ও মোঃ সাইফুল ইসলাম এবং একেকে’র ভিসিএফ কর্মকর্তা এম এ কুদ্দুস মিয়া।
সভায় ফরিদপুর সদর উপজেলার কৃষক, সবজি বিক্রেতা, সার বিক্রেতা ও বীজ বিক্রেতাগণ অংশগ্রহণ করেন। তারা ইকোলজিক্যাল ফার্মিংয়ের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ সংক্রান্ত বিভিন্ন দিক আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আল-আমিন হোসেন। সবার সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





















