ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ১২:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 228

ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়:

নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২২) ও অটোরিকশার চালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ (৫৪)।

দুর্ঘটনার বিবরণ:

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। তার পেছনে থাকা মা মারাত্মক আহত হন। এছাড়া অটোরিকশার চালককে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পুলিশের পদক্ষেপ:

পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ট্রাকটিকে আটক করেছে।

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১২:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫