ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 139

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ ফেব্রুয়ারি ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (রোববার) সকালে ফরিদপুর শহরের কাঠপট্টিতে বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইসার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসমাবেশের গুরুত্ব ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় তারা ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, আসন্ন জনসমাবেশ ফরিদপুর শহরের থানা রোডে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

ফরিদপুরে বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫