মা ফাহমিদা কামাল লিনু
- আপডেট সময় : ১২:১৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / 496
কি খুজছো?
মসজিদ মন্দির গীর্জায়
ভক্তি প্রার্থনা সিজদায়,
ভাবছো কোথাও না কোথাও পাওয়া যাবে।
হয়তো লুকায়িত মৃত্তিকার অতলে
অথবা দিগন্তের শেষ সীমান্ত রেখায়,
খুঁজে খুঁজে দিশেহারা অচিনপুরের ঠিকানা!
সন্ধ্যান কি পেয়েছো জান্নাত কোথায়?
আহারে বেচারা!
স্বার্থান্বেষী বোকার দলেরা কখনোই কি চোখ পরেছে নিজের ঘরের কোণায়?
একবার খুঁজেই দেখো না
যার যার নিজের ঘরেই পাবে জান্নাতের ঠিকানা!
মার্বেল পাথরের চকচকে প্রাসাদে
দামী আসবাব পত্র আর বাহারি ঝাড়বাতির আলোক সজ্জিত ফকফকে রুমের পাশেই কোনো এক কোণে,
অবহেলায় পরে থাকে…
পরে থাকে অবহেলায় তোমার আলোকিত রুমের পাশেই অন্ধকারে তোমার “মা”!
নামাজ যদি হয়ে থাকে বেহেশতের চাবি,
মায়ের পদতলে সন্তানের বেহেশত…
“মা”কে স্বয়ং উপরওয়ালা দিয়েছেন স্বীকৃতি!
কি হবে ইতিঊতি জান্নাত খুঁজে,
জান্নাত কি থাকে শুধুই পরলোকে ?
কে দেখেছে পরলোক?
পরলোক তো অনেক দূরে
জান্নাত থাকে ইহলোকে’ই খুব নিকটে,
তোমার, আমার, সকলের জান্নাত তো
আমাদের জনম দুঃখী মায়ের পায়ের তলে!



























