কবিতা
শীতের কামড়
নাসরীন জামান
- আপডেট সময় : ০৯:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / 213
হাঁড় কাঁপানো শীতটা এবার
যাচ্ছে বলো কবে?
আর কত রাত পথের মানুষ
কুঁকড়ে পড়ে রবে?
নেই যে তাদের গরম কাপড়
নেই যে বালিশ কাঁথা
কে বোঝে আর এমন শীতে
সেই সে তাদের ব্যথা?
কে শোনে আর তাদের কথা
যখন তারা মরে
তখন যে ভাই সেই সে তারাই
খবরপাড়ায় ঘোরে।
শীতের কামড় এমন কামড়
জখম জমায় দিলে
বাস্ত্রহীন আর পথের মানুষ
সবাইকে খায় গিলে।
তাইতো বলি শীতকে ডেকে
এবার রে তুই পালা
তুই পালালেই জুড়ায় তাদের
শীতকামড়ের জ্বালা।



























