মানব পাচার রোধে ফরিদপুরে পথনাটক ‘স্বপ্ন’: দালালদের ফাঁদ থেকে মুক্তির বার্তা
- আপডেট সময় : ১১:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 328
মানব পাচার প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলার ৩নং নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদে মঞ্চস্থ হলো জনসচেতনতামূলক পথনাটক ‘স্বপ্ন’। শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস, ফরিদপুর) এর আশ্বাস প্রকল্পের উদ্যোগে রবিবার (২২ জুন, ২০২৫) এই নাটকটি পরিবেশিত হয়, যা দেখতে প্রায় ৩০০ শতাধিক মানুষ ভিড় করে।
‘স্বপ্ন’ নাটকে বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়। বাংলা থিয়েটারের পরিবেশনায় দেখানো হয়, কীভাবে অসচেতন মানুষ দালালদের ফাঁদে পড়ে বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হয় এবং কীভাবে তারা আশ্বাস প্রকল্পের মাধ্যমে ফিরে এসে আবার নতুন করে জীবন গড়ার সুযোগ পায়। নাটকের মূল বার্তা ছিল—মানব পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও সমাজে সচেতনতা সৃষ্টি করা।

নাটক প্রদর্শনীর শেষে সিটিআইপি সদস্য সালমা আক্তার সাধারণ জনগণের উদ্দেশে অভিবাসন প্রত্যাসীদের জন্য করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান, আশ্বাস প্রকল্পের সঙ্গে কাজ করে তিনি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারছেন, যা দর্শকদেরও অনুপ্রাণিত করে।
এই জনসচেতনতামূলক আয়োজন দেখতে মাঠে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ জনগণ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় তিন’শ শতাধিক মানুষ। অনুষ্ঠান শেষে সবাই এসডিএস-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান।
উপস্থিত ছিলেন যারা
এই গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন—
প্রোগ্রাম অফিসার মুকুল আলী
কমিউনিটি ফ্যাসিলিটেটর তানিয়া আক্তার
সিটিআইপি সদস্য সালমা আক্তার
সমাজের জন্য বার্তা
‘স্বপ্ন’ নাটকটি কেবল একটি বিনোদনমূলক পরিবেশনা ছিল না, এটি ছিল একটি জাগরণের মাধ্যম। এ ধরনের নাটক সমাজে মানব পাচারবিরোধী সচেতনতা বাড়াতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আয়োজকরা মনে করেন।





















