ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের সদরপুরে খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটি ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 281

ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা আবুল কালাম সভাপতি এবং মুফতি আবু রায়হান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটি ঘোষণা ও দলীয় লক্ষ্য

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ইউনিয়নের জামিয়া ইসলামিয়া রিয়াজুর জান্নাত বালিকা মাদরাসায় এক সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ।

বক্তারা নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইসলামি আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে একটি সুস্থ সমাজ গঠন করাই খেলাফত মজলিসের মূল লক্ষ্য। তারা নতুন কমিটির নেতাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ভবিষ্যৎ পরিকল্পনা

সভায় বক্তারা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষাব্যবস্থার সংস্কার, সামাজিক অবক্ষয় রোধ এবং ইসলামি আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা করেন। নবনির্বাচিত সভাপতি মাওলানা আবুল কালাম ও সাধারণ সম্পাদক মুফতি আবু রায়হান বলেন, তারা তাদের ইউনিয়নে খেলাফত মজলিসের কার্যক্রমকে আরও প্রসারিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

ফরিদপুরের সদরপুরে খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫