ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গা প্রেসক্লাবের মানববন্ধন

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 315

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের প্রেসক্লাব আলফাডাঙ্গা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা পৌরসভা সদর বাজার চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়।

বক্তাদের তীব্র নিন্দা ও দাবি

মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান চাকলাদার বলেন, “সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিক তুহিন সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং নেপথ্যের সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।” তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সহ-সভাপতি মুকুল শরিফ বলেন, “সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের নিরাপত্তার ওপরও ভয়াবহ হুমকি।” এছাড়া, কার্যকরী সদস্য রাজু আহমেদ বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। অপরাধীদের শাস্তি না হলে সমাজে অশান্তি বৃদ্ধি পাবে।”

কর্মসূচিতে অংশগ্রহণ

প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি আরিফুজ্জামান চাকলাদারের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুকুল শরিফ, কার্যকরী সদস্য রাজু আহমেদ, সাধারণ সদস্য ইমরান মিয়া-সহ অনেকে।

সব বক্তা একযোগে সাংবাদিক তুহিন হত্যার নিন্দা জানান এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গা প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫