ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নতুন বিতর্ক কে আ.লীগ, কে বিএনপি? ফের দল বদলের গুঞ্জন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 664

প্রয়াত বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে আবারও আলোচনায় এসেছেন আওয়ামী লীগ নেতা নূরুদ্দীন মাতুব্বর। যদিও তিনি দাবি করেছেন, জীবনে তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতি করেননি।

গতকাল রোববার বিকেলে নূরুদ্দীন মাতুব্বর তার সমর্থকদের নিয়ে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে প্রয়াত ওবায়দুর রহমানের সমাধিতে যান এবং শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক ও ব্যানারের বিতর্ক

নূরুদ্দীন মাতুব্বর সালথা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং গট্টি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তার এই পুষ্পস্তবক অর্পণের ব্যানারে লেখা ছিল, ‘গট্টি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মরহুম কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় গভীর শ্রদ্ধাঞ্জলি’। সৌজন্যে হিসেবে তার নাম এবং রাজনৈতিক পদবী উল্লেখ ছিল।

এর আগেও গত ২২ জুন সালথা উপজেলা বিএনপির এক কর্মী সম্মেলনে তাকে ‘বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা’ হিসেবে পরিচয় করিয়ে বিশাল মোটর শোভাযাত্রা বের করা হয়েছিল। সেসময় তিনি কারাগারে ছিলেন।

নূরুদ্দীনের দাবি, ‘আমি বিএনপির রাজনীতি করি’

এ বিষয়ে নূরুদ্দীন মাতুব্বর বলেন, “আমি জীবনে আওয়ামী লীগের রাজনীতি করি নাই। যারা চাঁদাবাজি ও লুটপাট করে, তারা আমাকে প্রতারণার মাধ্যমে তাদের সহযোগী বানাতে চেয়েছে।”

তিনি আরও বলেন, তিনি ১৯৮৬ সাল থেকে বিএনপির রাজনীতি করছেন এবং ২০০৮ সাল পর্যন্ত গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নূরুদ্দীন বলেন, “এখন সময় এসেছে বিএনপির রাজনীতি মজবুত করার এবং আমি সেই কাজ করছি।”

বিএনপি নেতার বক্তব্য

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বাবুল তালুকদার বলেন, নূরুদ্দীন মাতুব্বর তাদের প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এতে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তিনি এ ব্যাপারে কোনো অনুমতিও নেননি। তিনি বিএনপিতে যোগ দেবেন কি না, সেই সিদ্ধান্ত দলের হাইকমান্ডের।

ফরিদপুরে নতুন বিতর্ক কে আ.লীগ, কে বিএনপি? ফের দল বদলের গুঞ্জন

আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫