ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতে দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’, পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে প্রস্তুত থাকুন

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 515

আজ রোববার রাতে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। হতে যাচ্ছে এ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ‘সুপার ব্লাড মুন’ নামে পরিচিত। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই মনোমুগ্ধকর চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

কখন ও কীভাবে দেখা যাবে?

এই চন্দ্রগ্রহণটি রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলবে এবং এর মোট স্থায়িত্ব হবে প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট। বাংলাদেশে স্থানীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণের বিভিন্ন পর্যায় শুরু হবে এভাবে:

পেনুম্ব্রাল গ্রহণ শুরু: রোববার রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ডে।

আংশিক চন্দ্রগ্রহণ শুরু: একইদিন রাত ১০টা ২৭ মিনিট ০৯ সেকেন্ডে।

পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ডে।

সর্বোচ্চ গ্রহণ: সোমবার রাত ১২টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে।

পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ: রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ডে।

আংশিক গ্রহণ শেষ: রাত ১টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ডে।

পেনুম্ব্রাল গ্রহণ শেষ: রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ডে।

কী এই ‘সুপার ব্লাড মুন’?

যখন পৃথিবী, সূর্য এবং চাঁদ একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ হয়। এই বিশেষ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ বলা হচ্ছে, কারণ এই সময়ে চাঁদ সাধারণ সময়ের তুলনায় ৭ শতাংশ বড় এবং ১৫ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। গ্রহণের সময় এটি লালচে আভা ধারণ করবে, যা একে এক ভিন্ন মাত্রা দেবে।

ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই পূর্ণ চন্দ্রগ্রহণ সম্পূর্ণভাবে দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

আজ রাতে দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’, পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে প্রস্তুত থাকুন

আপডেট সময় : ০৮:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫