ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: তদন্তের দাবিতে তোলপাড়

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 569

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় শাগীর শাহ্ দেওয়ান দাখিল মাদ্রাসায় চলমান পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে অদক্ষ একজনকে নিয়োগ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) জমা দেওয়া ওই অভিযোগপত্রে পরীক্ষার্থীরা দাবি করেন, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবং ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাজশ করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একজন নির্দিষ্ট প্রার্থীকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন।

অভিযোগের বিস্তারিত:

অভিযোগকারী পরীক্ষার্থী রিয়াজুল, হাসিব খাঁন, আশিক মৃধা, আজিজুর রহমান ও নাঈম ইসলাম জানান, উপজেলার কাটাগড় গ্রামের রকিব মোল্যাকে অবৈধভাবে নিয়োগ দিতে মাদ্রাসার সুপার মোটা অঙ্কের টাকা লেনদেন করেছেন। এই প্রক্রিয়াটি প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী। সুষ্ঠু পরিবেশ ও স্বচ্ছতা বজায় রাখতে চলমান নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন প্রার্থীরা।

কর্তৃপক্ষের বক্তব্য:

নিয়োগে অনিয়মের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মুহাম্মদ শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “অর্থ লেনদেনের বিষয়টি সঠিক নয়। শতভাগ মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।” ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা ফরিদুল ইসলামও একই দাবি করে বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় যে প্রথম হবে, তাকেই নিয়োগ দেওয়া হবে।

বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দীন বলেন, “অভিযোগ সম্পর্কে আমি জেনেছি। তবে নিয়োগ পরীক্ষা বন্ধ করার ক্ষমতা আমার হাতে নেই।”

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম রকিবুল হাসান জানান, তিনি বর্তমানে একটি প্রশিক্ষণের জন্য ঢাকায় রয়েছেন। এলাকায় ফিরে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী প্রার্থীরা জানান, স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা প্রয়োজন।

ফরিদপুরে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: তদন্তের দাবিতে তোলপাড়

আপডেট সময় : ০৬:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫