ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পুলিশের ঝটিকা অভিযান: ৭ মোটরসাইকেল চোর গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 536

ফরিদপুর শহরে অতিষ্ঠ করে তোলা মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

যেভাবে ধরা পড়ল এই চক্র:

গত শুক্রবার দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকা থেকে জুনায়েদ হাবিব নামে এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। চুরির সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তেই তা ফেসবুকে ভাইরাল হয়। ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার পর মাঠে নামে পুলিশ। প্রথমে তামিম ও অনিক নামে দুইজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যে পুরো চক্রের সন্ধান মেলে।

মাস্টার কি (Master Key) দিয়ে তান্ডব:

অভিযান পরিচালনাকারী এসআই নুর হোসেন জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোর। তাদের কাছে এমন বিশেষ ‘মাস্টার কি’ বা চাবি রয়েছে, যা দিয়ে যেকোনো লক করা মোটরসাইকেল মুহূর্তেই স্টার্ট দেওয়া সম্ভব। এরা এর আগেও একাধিকবার পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।

গ্রেফতারকৃতরা হলেন:

১. তামিম মোল্লা (২৪) ২. আনিক ইসলাম (২৫) ৩. রাতুল শেখ (২৪) ৪. লিয়ন শেখ (২৬) ৫. সিদ্দিক সরদার (৪২) ৬. এনামুল (২৮) ৭. সাব্বির হোসেন।

পুলিশের বক্তব্য:

ফরিদপুর কোতয়ালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এই চক্রের সাথে আরও কয়েকজন জড়িত এবং তাদের কাছে আরও একটি মোটরসাইকেল আছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রোববার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে পুলিশের ঝটিকা অভিযান: ৭ মোটরসাইকেল চোর গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫