ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার বাড়িতে রাতের আঁধারে মলমূত্র নিক্ষেপ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 33

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক প্রবীণ বিএনপি নেতার বসতবাড়িতে রাতের আঁধারে মলমূত্র নিক্ষেপ করার এক চরম জঘন্য, বিকৃত ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারটির দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের চরমভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত করার উদ্দেশ্যেই এই নোংরা কাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। এদিকে নিজের বাড়িতে এমন নোংরা হামলার খবর পেয়ে পটিয়া সদর থেকে তড়িঘড়ি করে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ওই বিএনপি নেতা।

গত বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকার খন্দকার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী জাকির হোসেন কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক ইউপি সদস্য (মেম্বার)।

মাগরিবের নামাজের সময় অতর্কিত হামলা:

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বুধবার মাগরিবের নামাজের সময় ঘরের ভেতরে থাকা অবস্থায় তাঁরা বাইরে বালতিতে করে পানি ছুঁড়ে মারার মতো একটি অদ্ভুত শব্দ শুনতে পান। নামাজ শেষ করে ঘরের বাইরে এসে তাঁরা দেখতে পান, পুরো বাড়ির প্রধান গেট, বারান্দা এবং আশপাশের বিভিন্ন স্থানে বালতি বালতি মানুষের মলমূত্র ছিটিয়ে দেওয়া হয়েছে। পুরো খন্দকার বাড়ি মুহূর্তের মধ্যে দুর্গন্ধময় নরকে পরিণত হয়।

জাকির হোসেনের স্ত্রী খুরশিদা বেগম অভিযোগ করে বলেন, “সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আমাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। পরে রাতের আঁধারে পরিকল্পিতভাবে তারা আমাদের পুরো বাড়িতে মলমূত্র নিক্ষেপ করে। এই নোংরামি করা হয়েছে আমাদের পরিবারকে সামাজিকভাবে ধ্বংস ও হেয় করার জন্য।”

খুরশিদা বেগম আরও জানান, বাড়িতে এই নোংরা কাণ্ড ঘটেছে শুনে তাঁর স্বামী জাকির হোসেন পটিয়া সদর থেকে মোটরসাইকেল যোগে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথিমধ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পেছনে স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসা ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর ইন্ধন থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে।

বিএনপি ও যুবদলের ক্ষোভ:

এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় যুবদল নেতা শেখ মো. নাছির বলেন, “জাকির হোসেন ভাই দীর্ঘদিন ধরে পটিয়ায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত। একটি রাজনৈতিক পরিবারকে এভাবে মানসিকভাবে নির্যাতন ও হেয় করার নজির আর কোথাও নেই। আমরা এই বিকৃত মানসিকতার তীব্র ধিক্কার জানাই।”

কচুয়াই ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজনৈতিক মতভেদ বা শত্রুতা থাকতেই পারে, কিন্তু কারও পারিবারিক বাসভবনে মলমূত্র নিক্ষেপ করার মতো নোংরা ও পৈশাচিক কর্মকাণ্ড সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তাঁরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এই ধরনের সামাজিক নোংরামির ঘটনায় সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জড়িতদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিএনপি নেতার বাড়িতে রাতের আঁধারে মলমূত্র নিক্ষেপ

আপডেট সময় : ০৮:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬