ফরিদপুরে বিএনপির যুব সমাবেশ
- আপডেট সময় : ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / 137
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ফরিদপুর শহরের থানার মোড় এলাকায় এ যুব সমাবেশের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম-আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, যুগ্ম-আহ্বায়ক খন্দকার ফলজুল হক টুলু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক খন্দকার সামছুল আরেফিন সাগর।
যুব সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল কাদরী, জেলা বিএনপি সদস্য শহীদ পারভেজ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাহিদুল হক জাহিদ, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তাাক হোসেন বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠুসহ জেলা বিএনপিসহ তার অঙ্গসংগঠনের নেতারা।





















