ঈদুল আজহায় নতুন নোট, বাদ পড়ছে বঙ্গবন্ধুর ছবি
- আপডেট সময় : ০২:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 133
আসন্ন ঈদুল আজহায় বাজারে নতুন ডিজাইনের নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। তবে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। এই নোটগুলোতে গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বর্তমানে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে। তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইন এখনই ছাপানো হচ্ছে না। আগে ছাপানো নোটগুলোই ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে। এপ্রিল-মে নাগাদ নতুন ছাপা নোট বাজারে আসবে।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করা হবে। ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।
এর আগে গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।





















