ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিয়েবাড়িতে মাংস জমানো নিয়ে সংঘর্ষ, আহত ৮

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 17

বিয়েবাড়িতে নানা কারণে ঝামেলার কথা শোনা গেলেও এবার দাওয়াত খেতে এসে টেবিলের নিচে মাংস লুকিয়ে জমানোকে কেন্দ্র করে এক নজিরবিহীন ও অদ্ভুত সংঘর্ষের ঘটনা ঘটেছে। কনেপক্ষ ও আমন্ত্রিত গ্রামবাসীদের মধ্যে ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী মারামারিতে উভয় পক্ষের অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (৮ জুন) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দা গ্রামে এই লঙ্কাকাণ্ড ঘটে।

লুকিয়ে মাংস জমাতেই বিপত্তি:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওড়া নয়াকান্দা গ্রামের বাসিন্দা লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আজ সোমবার জমকালো আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরপক্ষ, আত্মীয়-স্বজনসহ পাশের বাড়ির ও গ্রামের সর্বস্তরের মানুষকে দাওয়াত দেওয়া হয়।

দুপুরের পর খাওয়া-দাওয়ার পর্ব শুরু হলে গ্রামের কয়েকজন আমন্ত্রিত অতিথি টেবিলে বসে মাংস না খেয়ে সুকৌশলে তা পায়ের কাছে টেবিলের নিচে জমা করতে থাকেন। বিষয়টি কনেপক্ষের লোকজনের নজরে আসলে তারা মাংস এভাবে অপচয় বা লুকিয়ে রাখার কারণ জানতে চান। এই নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ চরম উত্তেজিত হয়ে পড়ে এবং লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ইউপি চেয়ারম্যান ও ওসির বক্তব্য:

কালামৃধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিয়েবাড়িতে মাংস খাওয়া ও তা টেবিলের নিচে জমানো নিয়ে পাশের বাড়ির লোকজনের সঙ্গে কনেপক্ষের মারামারি হয়েছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।”

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, “মাংস খাওয়া নিয়ে গ্রামের দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ খোঁজখবর নেয়। মারামারিতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে পরবর্তীতে স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় এবং থানা পুলিশের উপস্থিতিতে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে।” বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

ফরিদপুরে বিয়েবাড়িতে মাংস জমানো নিয়ে সংঘর্ষ, আহত ৮

আপডেট সময় : ০৯:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬