ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা হামলা: ৪টি অবিস্ফোরিত বোমা উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 704

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে গভীররাতে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদরের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির (একাংশ) অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 যেভাবে হামলা চালানো হয়

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়কে লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় একটি পেট্রল বোমা বিস্ফোরিত হলে কার্যালয়ের পশ্চিম দিকের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজন ও বাজারের নৈশ প্রহরীরা ঘটনাস্থলে ছুটে আসে।

 উদ্ধার অভিযান

পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রল বোমা উদ্ধার করে।

 বিএনপি নেতার বক্তব্য

এ ব্যাপারে উপজেলা বিএনপি নেতা খোশবুর রহমান খোকন বলেন, আমরা এ ঘটনায় জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

 পুলিশের বক্তব্য

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। কে বা কারা এসব পেট্রল বোমা রেখেছে তা অনুসন্ধান করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরে বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা হামলা: ৪টি অবিস্ফোরিত বোমা উদ্ধার

আপডেট সময় : ০৪:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫