ফরিদপুরে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 160
ফরিদপুরে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার পাঁচটি স্পটে পণ্য সামগ্রী বিক্রি করা হবে। শহরের যে ৫টি স্থানে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে, সেগুলো হলো: লাভলু মিয়া সড়ক, নদী গবেষণা গেট, হেলিপোর্ট বাজার, অম্বিকা মেমোরিয়াল হল এবং বায়তুল আমান বাজার। সকাল ৯টা থেকে টিসিবির পণ্য বিক্রয়ের এই কার্যক্রম চালু হবে।
প্রতিদিন ৫ কেন্দ্রের বিপরীতে ২০০০ নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকছে ভোজ্য তেল (২ লিটার) ২০০ টাকা, মশুর ডাল (২ কেজি) ১২০ টাকা, চিনি (১ কেজি) ৭০ টাকা এবং ছোলা (১ কেজি) ৬০ টাকা। যার সর্বমোট মূল্য ৪৫০ টাকা।





















