ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল অস্ত্র ও গাঁজাসহ বিএনপি সভাপতির ভাই-ভাতিজা গ্রেফতার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 948

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতির ভাই ও ভাতিজাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজি. আর্টিলারির নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতার ও উদ্ধারকৃত মালামাল

গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের নাওজোড় এলাকার বাসিন্দা হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তাঁর ছেলে মুশফিক (২৭)। তসলিম সিরাজ হলেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই।

মধ্যরাতে নাওজোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:

অস্ত্রের বিবরণ সংখ্যা
বড় ছোরা ৮টি
ছোট ছোরা ১৯টি
বড় চাপাতি ৫টি
ছোট চাপাতি ৫টি
হাসুয়া ২টি
রামদা ৫টি
সোজা রামদা ১টি
নকল ডায়মন্ড ২৭টি
গাঁজা (পরিমাণ উল্লেখ নেই)
আইনি পদক্ষেপ

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান যৌথবাহিনীর অভিযানে দুইজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “যৌথবাহিনীর অভিযানে দুইজন গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

বিপুল অস্ত্র ও গাঁজাসহ বিএনপি সভাপতির ভাই-ভাতিজা গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫