ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে জিম্মি ত্যাগী নেতারা, অভিমান করে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 369

বরগুনার আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপি’র সব পদ থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক জীবনের পর এই সিদ্ধান্ত নিলেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কের উপজেলা জামায়াত কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন দলে যোগ দেন।

যে কারণে বিএনপি ছাড়লেন জসিম ফকির

আবু বকর সিদ্দিক (জসিম) ফকির জানান, উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “বিএনপিতে কোনো নিয়মশৃঙ্খলা নেই, ত্যাগী ও পরীক্ষিত নেতারা সেখানে জিম্মি হয়ে আছেন। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতি করার কোনো সুযোগ সেখানে নেই।”

২০০৫ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হওয়া জসিম ফকির বিএনপি’র বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

জামায়াতের পক্ষ থেকে যা বলা হলো

দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন আবু বকর সিদ্দিক। তার যোগদানে উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইলিয়াস হোসাইন তাকে স্বাগত জানিয়েছেন।

ইলিয়াস হোসাইন বলেন, “জামায়াত একটি শান্তিকামী ও ইসলামি রাজনৈতিক দল। আমাদের আদর্শে যারা বিশ্বাস করে, তারা স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে দলে যোগ দিচ্ছেন।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক এবং উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতারা।

বিএনপিতে জিম্মি ত্যাগী নেতারা, অভিমান করে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা

আপডেট সময় : ০৯:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫