ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 668

ফরিদপুর শহরে মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দীপ্তি রানী সাহা (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ১নং হাবেলী গোপালপুর এলাকার ৩নং রেলগেটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দীপ্তি রানী সাহা ফরিদপুর সদর উপজেলার চন্ডিপুর এলাকার মৃত বিজয় কুমার রায়ের স্ত্রী। তিনি বর্তমানে শহরের ১নং গোয়ালচামট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা: স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর স্টেশন ছেড়ে হাবেলী গোপালপুর এলাকা অতিক্রম করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী আগে থেকেই রেললাইনের আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। ট্রেনটি কাছাকাছি পৌঁছানো মাত্রই তিনি লাইনের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর শরীর দুই খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের তৎপরতা: খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫