ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক কারবারিদের র‍্যাবের ওপর হামলা: আহত ৫

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 203

নাটোরের লালপুর উপজেলায় মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাব-৫-এর গোয়েন্দা শাখার ৫ সদস্য। মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ মাহমুদ (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলার বিবরণ ও উদ্ধার:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার ছয় সদস্য সাদাপোশাকে নবীনগর গ্রামে মাদকবিরোধী অভিযানের প্রাথমিক তথ্য সংগ্রহে যান। নদীর তীরবর্তী এলাকায় আড্ডারত একদল যুবক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের মোটরসাইকেল আটকে দেন। একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে যুবকরা র‍্যাব সদস্যদের ওপর চড়াও হয় এবং মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ৫ র‍্যাব সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।

পুলিশি পদক্ষেপ ও মন্তব্য:

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, র‍্যাবের গোয়েন্দা সদস্যরা মাদকবিরোধী অভিযানের পূর্বপ্রস্তুতি হিসেবে তথ্য সংগ্রহে গিয়েছিলেন। সেখানে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরও দুর্বৃত্তরা খারাপ আচরণ ও হামলা চালায়। পুলিশ বর্তমানে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং এই ন্যাক্কারজনক ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুরাতন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র‍্যাব সদস্যদের মারধরের বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মাদক কারবারিদের র‍্যাবের ওপর হামলা: আহত ৫

আপডেট সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬