ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বছর পর অভিযোগ: যুবদল নেতার বিরুদ্ধে ৩৩ ‘মিথ্যা’ মামলার নেপথ্যে কী?

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 313

১৪ বছর পর সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে জোরপূর্বক জমি লিখে নেওয়া, অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন এক যুবদল নেতা। মঙ্গলবার (২৪ জুন, ২০২৫) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালি এলাকায় এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ এই বিস্ফোরক অভিযোগগুলো করেন।

হারুনুর রশিদ দাবি করেন, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বিএনপির রাজনীতি করার কারণে এবং তৎকালীন মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে তাকে জমি লিখে দিতে বাধ্য করার জন্য তার বিরুদ্ধে ৩৩টি মিথ্যা মামলা দায়ের করা হয়। এসব মামলা পুলিশ বাদী হয়ে করেছিল।

পাসপোর্ট জব্দ ও চিকিৎসার বঞ্চনা

যুবদল নেতা হারুনুর রশিদ আরও অভিযোগ করেন, মামলা দিয়েও ক্ষান্ত হননি মন্ত্রী। তার নির্দেশে পাসপোর্ট অফিস থেকে তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল। এর ফলে সেই সময় গুরুতর অসুস্থ হয়েও তিনি ভারতে গিয়ে চিকিৎসা করাতে পারেননি। রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সময় তিনি এসব ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেননি বলেও জানান।

পটপরিবর্তন, মামলা ও বিচার দাবি

রাজনৈতিক পটপরিবর্তনের পর অবশেষে মো. হারুনুর রশীদ বাদী হয়ে ড. হাছান মাহমুদ, তার মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জায়গা রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে মো. শরীফ, সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন। এই অভিযোগের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

১৪ বছর পর অভিযোগ: যুবদল নেতার বিরুদ্ধে ৩৩ ‘মিথ্যা’ মামলার নেপথ্যে কী?

আপডেট সময় : ১১:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫