ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে উড়িয়ে কাবাডি সিরিজে বাংলাদেশের দাপুটে জয়

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 202

নেপালকে উড়িয়ে পাঁচ টেস্টের কাবাডি সিরিজের শেষটাও রাঙাল বাংলাদেশ। পল্টনে শুক্রবার সিরিজের শেষ ম্যাচে সফরকারীদের ৪৫-২৭ পয়েন্টে উড়িয়ে দেয় স্বাগতিকরা। সিরিজ জিতে নেয় ৪-১ ব্যবধানে।

লক্ষ্য ছিল প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। সেই লক্ষ্যে শুরুটাও ছিল জয় দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৪৫-৪২ পয়েন্টে হারিয়ে সমতা ফিরিয়েছিল সফরকারীরা। তৃতীয় ম্যাচে জিতে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে জিতে নিশ্চিত করে সিরিজ। এবার তো রাঙালো শেষটাও। ৫১ বছর পর কাবাডি টেস্ট সিরিজ খেলতে নেমে দারুণ প্রাপ্তি সঙ্গী হলো বাংলাদেশের।

পঞ্চম ম্যাচের ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা ক্যাচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।

নেপালকে উড়িয়ে কাবাডি সিরিজে বাংলাদেশের দাপুটে জয়

আপডেট সময় : ১১:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫