ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জিয়া মঞ্চের আলোচনা সভা:নির্বাচিত সরকারের দাবি ও জাতীয়তাবাদী ঐক্যের আহ্বান

রাশেদুল হাসান কাজল, ফরিদপুর:
  • আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 489

দেশের জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে—এমন মন্তব্য করেছেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম.টি আক্তার টুটুল। তিনি বলেন, “দেশ অনির্বাচিত সরকারের অধীনে দীর্ঘদিন চলতে পারে না। গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার জন্য অবিলম্বে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন।”

বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের জেলা পরিষদ মিলনায়তনে জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ শাওন।

বক্তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা। গত ১৭ বছরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।”

তারা আরও বলেন, “বাংলার মাটিতে নতুন করে কোনো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব ঘটতে দেয়া যাবে না। আওয়ামী লীগ সরকারের বিগত ১৭ বছরের শাসনামলে জনগণের অধিকার ক্ষুণ্ন হয়েছে।”

নেতাকর্মীদের উদ্দীপনামূলক বক্তব্য

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মোহাম্মদ মাশরাফি আহমেদ, এবিএম মোর্শেদ পলাশ, খাইরুল হাসান, মোঃ আবীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, কামরুজ্জামান বদর, কাজী শাহাদত মাহমুদ এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি। আলোচনা সভা সঞ্চালনা করেন জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আলী।

ফরিদপুর জিয়া মঞ্চকে রোল মডেল করার প্রত্যয়

বক্তারা তাদের বক্তব্যে জিয়া মঞ্চের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং বলেন, ফরিদপুর জেলা জিয়া মঞ্চকে দেশের অন্যান্য জেলার কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এ সময় জেলা জিয়া মঞ্চের অন্যান্য নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফরিদপুরে জিয়া মঞ্চের আলোচনা সভা:নির্বাচিত সরকারের দাবি ও জাতীয়তাবাদী ঐক্যের আহ্বান

আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫