ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপির তৃণমূলের হুঁশিয়ারি: হাইব্রিড কমিটি বাতিল না হলে বাড়বে বিভেদ

মিজানুর রহমান, ফরিদপুর
  • আপডেট সময় : ০৯:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 569

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফাভাবে আহ্বায়ক কমিটি পুনর্গঠনের অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে দলটির একাংশ। আজ মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালিত হয়।

নেতাকর্মীদের অভিযোগ

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে দলীয় দুঃসময়ে যারা পাশে ছিল, আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত হয়েছে তাদের উপেক্ষা করে যারা হাইব্রিড ও সুবিধাবাদী হিসেবে পরিচিত, তাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।”

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা দলের শৃঙ্খলা রক্ষা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাকর্মীদের দিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে, অন্যথায় বিএনপির তৃণমূল পর্যায়ে বিভাজন আরও বাড়বে।

উপস্থিত নেতৃবৃন্দ

এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সাদেক হোসেন মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মোল্যা এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুবদল সভাপতি বাবুল হোসেন বাবুল।

ফরিদপুরে বিএনপির তৃণমূলের হুঁশিয়ারি: হাইব্রিড কমিটি বাতিল না হলে বাড়বে বিভেদ

আপডেট সময় : ০৯:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫