ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুমতি নদীতে জেলের বৈঠার আঘাতে নিখোঁজ সৌখিনের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 333

ফরিদপুর ও মাগুরার সীমান্তবর্তী মধুমতি নদীতে জেলের বৈঠার আঘাতে নিখোঁজ মৎস্যজীবী সৌখিন খানের (২৭) লাশ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া খেয়াঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, গত বুধবার (২৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা এবং মাগুরা জেলার মহম্মদপুর সীমান্তের মধুমতি নদীতে মাছ ধরতে যান সৌখিন খান। সে সময় প্রতিপক্ষ মৎস্যজীবী মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত সোলেমান মোল্যার ছেলে জব্বার মোল্যার (৩৭) হাতে থাকা বৈঠার আঘাতে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।

উদ্ধার অভিযান ও স্বজনদের আহাজারি

ঘটনার পর বৃহস্পতিবার (২৬ জুন) সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও নিখোঁজ সৌখিন খানের সন্ধান পায়নি। মধুমতি নদীর ঘাট এলাকায় নদীর পাড়ে থাকা স্বজনদের আহাজারিতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। অবশেষে শুক্রবার সকালে প্রায় ৩ কিলোমিটার ভাটিতে তার লাশ ভেসে ওঠে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “নিখোঁজ সৌখিনের লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এই ঘটনায় অভিযুক্ত জব্বার মোল্যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মধুমতি নদীতে জেলের বৈঠার আঘাতে নিখোঁজ সৌখিনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫