ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: আ’লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 557

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ীবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (৪ মে) দুপুর ১২টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ নির্দেশ দেন। একই দিনে অভিযুক্তরা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্তদের তালিকা

আদালতের নির্দেশে যাদের কারাগারে পাঠানো হয়েছে, তারা সবাই সালথা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন—নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, বিল্লাল মাতুব্বর, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, দেলোয়ার কাজী, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ইউনুস মোল্যা, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ুব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা, ছানো মিয়া ও নূরুল ইসলাম।

দ্রুত বিচার আইনে মামলা

ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজউদ্দীন জানান, শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা সিআর মামলা নম্বর ১১২/২৪ ও ১১৩/২৪-এর ভিত্তিতে আদালত এই ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশের সময় অভিযুক্তরা সবাই আদালতে উপস্থিত ছিলেন এবং পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: আ’লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫