ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সার্চ কমিটির বৈঠক–ঘিরে ফরিদপুরে এনসিপি’র কঠোর বার্তা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 798

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে এক সাংগঠনিক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় ফরিদপুরের এস এম মান্নান স্কুল অ্যান্ড কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রতিনিধিদের উপস্থিতি

সভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ তৌহিদ আহমেদ আশিক এবং সাবেক গণঅধিকার পরিষদ নেতা ডাঃ বায়েজিদ আহমেদ শাহেদ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপি সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, হামিদ মিয়া, নাজমুল সরদার, রেজাউল করিম, রনি মোল্লা ও অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাদের বক্তব্য ও সার্চ কমিটির রূপরেখা

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজেদের সুসংঘটিত হওয়া অত্যন্ত জরুরি।” তারা জানান, ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠনে যোগ্য, সৎ ও আদর্শবান ব্যক্তিদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। সার্চ কমিটির সদস্য সংখ্যা হবে ১২ থেকে ১৫ জন, যেখানে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং অন্যান্য সদস্য পদে মনোনয়ন দেওয়া হবে।

নীতিগত অঙ্গীকার ও সদস্য নির্বাচনের মানদণ্ড

সভায় আরও জানানো হয়, আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিংবা অনৈতিকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে জাতীয় নাগরিক পার্টির কমিটিতে স্থান দেওয়া হবে না। নতুন ধারায় ও পরিবর্তনের আবহে এনসিপি কাজ করবে বলেও বক্তারা জানান।

ফরিদপুরকে অগ্রাধিকার ও পর্যায়ক্রমিক অন্তর্ভুক্তি

কমিটি গঠনে ফরিদপুর জেলার স্থানীয় ও স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের মধ্যে ছাত্র সংসদ, যুব সংসদ ও এনসিপি ধাপে ধাপে যোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে।

এইভাবেই ফরিদপুর জেলা এনসিপি-র ভবিষ্যৎ নেতৃত্ব ও কাঠামো নির্ধারণে একটি শক্ত ভিত্তি স্থাপন করতে চলেছে জাতীয় নাগরিক পার্টি।

ট্যাগস :

সার্চ কমিটির বৈঠক–ঘিরে ফরিদপুরে এনসিপি’র কঠোর বার্তা

আপডেট সময় : ১০:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫