ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 160

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেওয়া নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সতর্ক সংকেত

আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, ফরিদপুর, মাদারিপুর এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টির খবর

এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুর থেকে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সন্ধ্যায় ঢাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে।

১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

আপডেট সময় : ০৮:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫