ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি -শহিদুল ইসলাম বাবুল

মিজানুর রহমান সদরপুর, ফরিদপুর
  • আপডেট সময় : ০৯:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 135

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপির দুর্দিনে আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। শেখ হাসিনার সরকারের আমলে আমি ১৩৮ টি মামলা খেয়েছি, বার বার রক্ত ঝড়িয়েছি। আমি কাউকে ভয় করিনা। ছাত্র জীবন থেকে আমি বাংলাদেশ বিএনপির সাথে জড়িত। আমি সবসময় আমার নেতা তারেক রহমানে সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছি।

শনিবার (২২ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা এলাকায় জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যেগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সিদ্ধান্তে এই আসনে নির্বাচন করতে আসছি। আমি শেষ রক্তবৃন্দ দিয়েও হলেও এই অঞ্চলের জনগনের পাশে থাকবো। আপনাদের সুখ দুঃখের একজন সাথী হতে চাই।

চর বিষ্ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা দলের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুত জামান বদু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম করির প্রমুখ।

ট্যাগস :

আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি -শহিদুল ইসলাম বাবুল

আপডেট সময় : ০৯:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫