ফরিদপুরের আলীপুরে ব্যাটে-বলে উৎসব: শুরু হলো টি-১০ ক্রিকেটের যুব মহাযুদ্ধ
- আপডেট সময় : ১২:৪৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 188
ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলীপুর প্রজেক্টের মাঠে শুরু হয়েছে ‘আলীপুর টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’। এটি টুর্নামেন্টের প্রথম সিজন। আয়োজনে রয়েছে স্থানীয় সংগঠন আলীপুর যুব সংঘ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ৯ মে (শুক্রবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সময়সূচি ও ম্যাচ তালিকা
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্ট চলবে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত। ম্যাচগুলোর সময়সূচি নিচে তুলে ধরা হলো:
ম্যাচ প্রতিপক্ষ তারিখ বার সময়
১ এ.আর.সি আলীপুর ইউনাইটেড বনাম গোল্ডেন টাইগার্স ০৯/০৫/২০২৫ শুক্রবার বিকেল ৩টা
২ একতা ক্লাব বনাম নিউ আলীপুর ১০/০৫/২০২৫ শনিবার বিকেল ৩টা
৩ আলীপুর কিংস বনাম মধুখালী কিংস ১১/০৫/২০২৫ রোববার বিকেল ৩টা
৪ প্রগতি সংঘ বনাম আলীপুর রাইডার্স ১২/০৫/২০২৫ সোমবার বিকেল ৩টা
৫ প্রথম সেমিফাইনাল ১৭/০৫/২০২৫ শনিবার বিকেল ৩টা
৬ দ্বিতীয় সেমিফাইনাল ১৮/০৫/২০২৫ রোববার বিকেল ৩টা
৭ ফাইনাল ম্যাচ ২০/০৫/২০২৫ মঙ্গলবার বিকেল ৩টা
বিশেষ দ্রষ্টব্য: আবহাওয়াজনিত কারণে খেলার সময়সূচিতে পরিবর্তন হতে পারে।
তরুণদের সরব উপস্থিতি ও দলীয় প্রস্তুতি
স্থানীয় তরুণরা ব্যাপক উৎসাহ নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ও আয়োজনে সহায়তা করছে।
মামুদুল হাসানের উদ্যোগে ও সার্বিক নির্দেশনায় টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতায় মাহমুদ শুভ, বাবু, প্রতীক রিয়াদ, মেহেদীসহ স্থানীয় যুব সমাজ সহায়তা করছে। খেলোয়াড় তালিকায় রয়েছেন: আলীম, জহির, হামজা, মামুন, সোহাগ, বাঁধন, আমিন, শামছু, হোসেন, সোহাগ মোল্লা, সিমন, স্বপ্ন, সুকান্ত ও নয়ন।
এই টুর্নামেন্ট শুধু ক্রীড়ার মধ্য দিয়ে বিনোদনের সুযোগ তৈরি করছে না, বরং তরুণদের মধ্যে বন্ধুত্ব ও ঐক্যের সেতুবন্ধও গড়ে তুলছে। স্থানীয়দের প্রত্যাশা—এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত হোক।




























