ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ: এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 147

ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় শহরের পুরাতন বাস স্ট্যান্ডের সামনে একটি বৃহৎ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের মূল উদ্দেশ্য ছিল দলীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানানো।

ফরিদপুর জেলা আমীর মাওলানা বদরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য দেলোয়ার হোসাইন, ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি প্রফেসর আব্দুল ওয়াহাব, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমদ, আবু হারিস মোল্লাসহ জেলা ও শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারকে সমালোচনা করে এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তোলেন। তারা দাবি করেন, এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর বিএনপির অনেক নেতা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। তারা হাসিনা সরকারকে দেশ থেকে ইসলাম উৎখাত করার চেষ্টায় অভিযুক্ত করে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর জজ কোর্টের সামনে এসে শেষ হয়।

ট্যাগস :

ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ: এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে

আপডেট সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫