ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 395

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কাজী রিয়াজুল ইসলাম রিয়াজকে আহ্বায়ক, সোহেল রানাকে সদস্যসচিব এবং আনিসুর রহমান সজলকে মুখ্য সংগঠক করে প্রায় ৬০০ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ৬ মাস মেয়াদি এ কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে।

কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলো হলো:

  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সাইফ খাঁ
  • সিনিয়র যুগ্ম সদস্যসচিব: মো. আশরাফ
  • যুগ্ম আহ্বায়ক: আশিক আহম্মেদ নূর, মো. রুবেল হৃদয়, রাহুল ইসলাম, তানিয়া আহমেদ, রাকিবুল ইসলাম বাবু ও এনামুল হক চৌধুরী।
  • যুগ্ম সদস্যসচিব: তাহসিন চৌধুরী, জারিফ ফায়েজ, সাইম হোসেন, মো. আব্দুল কাইয়ুম, রাতুল শেখ, জান্নাতুল ফেরদৌস স্বর্না, সাজিদ মন্ডল, সাজ্জাদ হোসেন, মো. মেহরাব ইসলাম নিবির, তামিম হোসাইন রনি ও খালিদ হাসান।

কমিটির সদস্যসচিব সোহেল রানা জানান, আপাতত ৬ মাসের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। যারা বাদ পড়েছেন, তাদের এই সকল কমিটিতে রাখা হবে। বৈষম্যের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৮:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫