ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু
- আপডেট সময় : ১২:০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 209
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠনের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের বিএনপি পার্টি অফিসে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শিবলী সাদিকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী তিন দিন এই ফরম বিতরণ করা হবে এবং আগ্রহীরা আগামী ১৬ তারিখের মধ্যে ফরম জমা দিতে পারবেন।
নেতারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি বড় সংগঠন। সকলকে পদ দেওয়া সম্ভব না হলেও যোগ্য ব্যক্তিদের পদ দেওয়া হবে। তারা আশা করেন, নতুন কমিটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারবে।
এই কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো সংগঠনটিকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দান করা।
নেতারা সতর্ক করেছেন যে, কমিটিতে যাতে কোন আওয়ামী লীগের পেতাত্মা অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।





















