ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 457

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আলতাপ হোসেন নামের এক বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তির পরিচয়

দণ্ডিত আলতাপ হোসেন (৪৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মৃত সাদেক আলী মৃধার ছেলে। তিনি স্ত্রী ও সন্তানের সঙ্গে শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা হুদাপাড়া গ্রামে বসবাস করতেন।

ঘটনার পটভূমি

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীর পার্শ্ববর্তী গাংনী ইউনিয়নে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর পেটে ব্যথা ও বমিভাব দেখা দিলে পরীক্ষা করা হয়, যেখানে জানা যায় সে ২-৩ মাসের অন্তঃসত্ত্বা।

ভুক্তভোগী জানায়, ২০২৩ সালের ৫ ডিসেম্বর তার মা বোনের বাড়িতে গেলে ওইদিন রাতে বাবা তাকে একা পেয়ে প্রথমবার ধর্ষণ করে। এরপর হত্যার ভয় দেখিয়ে পরবর্তী ২-৩ মাসে আরও ৭-৮ বার ধর্ষণ করে।

মামলা ও তদন্ত

২০২৪ সালের ৭ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বাবর আলী ২০২৪ সালের ১১ ডিসেম্বর অভিযুক্ত আলতাপ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায় ঘোষণা

মামলার শুনানির সময় আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সব প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনা শেষে আদালত দোষী সাব্যস্ত করে আলতাপ হোসেনকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষের বক্তব্য

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) এম এম শাহজাহান মুকুল বলেন, “এই মামলায় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করছি। রায়ে উল্লেখ করা হয়েছে, জরিমানার অর্থ দণ্ডিতের জীবদ্দশায় অথবা মৃত্যুর পর তার সম্পদ থেকে প্রথম দায় হিসেবে আদায়যোগ্য হবে।”

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৯:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫