ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নবঞ্চিত আসলাম চৌধুরী, বিক্ষোভে সড়ক অবরোধ; কঠোর হুঁশিয়ারি

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 461

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার পরই চট্টগ্রামে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আসলাম চৌধুরীর মনোনয়নবঞ্চিত হওয়ার খবর পৌঁছানোর পর পরই তাঁর সমর্থকরা সীতাকুণ্ডের ফৌজদারহাট ও ভাটিয়ারিসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাইপাস এলাকায় অবরোধ শুরু হয়। এতে মহাসড়কের উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

সমর্থকদের ক্ষোভ: বিক্ষোভকারীরা দাবি করেন, আসলাম চৌধুরী একজন ত্যাগী নেতা এবং দলের জন্য দীর্ঘদিন কারাভোগ করেছেন। তাঁকে মনোনয়ন না দিয়ে দল বিমাতাসুলভ আচরণ করেছে।

কঠোর হুঁশিয়ারি: অবিলম্বে সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন না দিলে সমর্থকরা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আসলাম চৌধুরীর সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আছেন।

মনোনয়নবঞ্চিত আরও এক নেতা

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনেও দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন লায়ন হেলাল উদ্দিন, যদিও এ বিষয়ে তাঁর সমর্থকদের তাৎক্ষণিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

বিএনপির ঘোষিত প্রাথমিক তালিকা

আজ বিকেলে গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

আসন প্রার্থীর নাম
চট্টগ্রাম-১ (মিরসরাই) নুরুল আমিন চেয়ারম্যান
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সরোয়ার আলমগীর
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) কাজী সালাউদ্দিন
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) মীর হেলাল উদ্দিন
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া) এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১২ (পটিয়া) এনামুল হক
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সরোয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

যে ৬ আসনে ঘোষণা বাকি: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)।

মনোনয়নবঞ্চিত আসলাম চৌধুরী, বিক্ষোভে সড়ক অবরোধ; কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫