ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ: ৫ নিহতের ঘটনায় বাসচালক আটক

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 622

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে মাহিন্দ্রা-বাস সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় মোড়ল এক্সপ্রেস পরিবহনের চালক রবিউল ইসলামকে (২৫) আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন গরু ব্যবসায়ী প্রাণ হারিয়েছিলেন।

রবিবার (২২ জুন, ২০২৫) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২১ জুন রাতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ডুবলি গ্রামে চালকের নানা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রবিউল ইসলাম মৃত নুর মোহাম্মাদ মিয়ার ছেলে।

দুর্ঘটনা ও তদন্তের বিস্তারিত

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, গত ৪ জুন সকালে বেশ কয়েকজন গরু ব্যবসায়ী মাহিন্দ্রা যোগে ভাঙ্গা থেকে টেকেরহাট যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে অজ্ঞাত একটি বাস ও মাহিন্দ্রার মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

হাইওয়ে থানা

তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকেই হাইওয়ে পুলিশ অজ্ঞাত বাসচালককে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছিল। অবশেষে শনিবার রাতে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাসচালক মো. রবিউল ইসলামকে তার নানা বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ দুপুরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ: ৫ নিহতের ঘটনায় বাসচালক আটক

আপডেট সময় : ০৫:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫