ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জামায়াতের ২২ নং ওয়ার্ড অফিস উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 541

বাংলাদেশ জামায়াত ইসলামী, ফরিদপুর পৌরসভার ২২ নং ওয়ার্ডের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) ২২ নং ওয়ার্ডের জামায়াত ইসলামী আমীর খন্দকার মহিউদ্দিনের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দের বক্তব্য ও নির্বাচনী আহ্বান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য শামসুল ইসলাম আল বড়াটী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ বদর উদ্দিন।

জেলা আমীরের আহ্বান: প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ বদর উদ্দিন বলেন, বাংলাদেশে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সুখী-সমৃদ্ধ ন্যায় ও ইনসাফের সমাজ গড়তে হবে। এই লক্ষ্য অর্জনে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রফেসর আবদুস তাওয়াব স্যারকে ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

উপস্থিত ছিলেন যাঁরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ফরিদপুর পৌরসভার আমীর ডক্টর এহসানুল মাহবুব রুবেল, ফরিদপুর পৌরসভা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল হোসাইন শামীম, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান লিটন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনসাধারণ।

অফিস উদ্বোধন শেষে স্থানীয় কমলাপুর ডিআইবি বটতলা মোড়ে জামায়াতের নেতৃবৃন্দ সাধারণ জনগণের সঙ্গে গণসংযোগ করেন।

ফরিদপুরে জামায়াতের ২২ নং ওয়ার্ড অফিস উদ্বোধন

আপডেট সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫