ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডাকাতি: লুন্ঠিত মোটরসাইকেলসহ ২ ডাকাত গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 686

ফরিদপুরের ভাঙ্গায় তিন দিন আগে সংঘটিত এক ডাকাতির ঘটনায় পুলিশ লুন্ঠিত মোটরসাইকেলসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৫ জুন, ২০২৫) বিকেলে আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন নওগাঁ জেলার বদলগাছি থানার নুনুজ গ্রামের ইসমাইল হোসেন ওরফে রাজু মণ্ডল (৩০) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বড়ইহাট গ্রামের আকরাম শেখ (৩০)।

ডাকাতির ঘটনা ও গ্রেপ্তার অভিযান

জানা যায়, গত ২১ জুন রাতে ঢাকার মোহাম্মদপুর মডেল কলেজের দুই শিক্ষার্থী মেহেদী হাসান ও সাগর, ফরিদপুরের চন্দ্রপাড়ায় বন্ধুর বাড়ি থেকে বেড়ানো শেষে মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন। পথে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের নয়াকান্দা এলাকার আঞ্চলিক সড়কে তারা ডাকাতদের কবলে পড়েন। ডাকাতরা তাদের মারধর করে মোটরসাইকেল, নগদ লক্ষাধিক টাকা এবং মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

পরদিন ২২ জুন ভোরে ওই দুই ছাত্র কৌশলে পালিয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সাহায্য চান। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এই ঘটনায় ওই দিনই মেহেদী হাসান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে, মঙ্গলবার (২৪ জুন) রাত ১২টার দিকে শিবচর থেকে ইসমাইলকে গ্রেপ্তার করে ভাঙ্গা ও শিবচর থানা পুলিশ। পরে ইসমাইলের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর থেকে আকরামকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে লুন্ঠিত মোটরসাইকেলটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের বক্তব্য

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

ফরিদপুরে ডাকাতি: লুন্ঠিত মোটরসাইকেলসহ ২ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫