ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক: ‘অনেকেরই গা জ্বলছে’ – শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 269

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে ‘অনেকেরই গা জ্বলছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গেই প্রধান উপদেষ্টা দেশের সংস্কার, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা বলছেন। তাই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে তারেক রহমানের এই বৈঠক ‘স্বাভাবিক ঘটনা’।

শনিবার (২১ জুন, ২০২৫) বিকেলে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী সভায় সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন।

জাতীয়তাবাদী দলের সংস্কার ও ভিশন

শামা ওবায়েদ বলেন, “শহীদ জিয়া দিয়েছিলেন ১৯ দফা, তারপরে বেগম জিয়া দিয়েছিলেন ভিশন-২০৩০ এবং তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। সেজন্য গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি উন্নয়নশীল দেশ গড়ে তোলার জন্য যা যা সংস্কার প্রয়োজন, সেটা জাতীয়তাবাদী দলের হাত ধরেই হয়েছে।”

তিনি আরও বলেন, “একটি উন্নয়নশীল দেশ গড়ে তোলার জন্য যা যা সংস্কার প্রয়োজন সেটা জাতীয়তাবাদী দলের হাত ধরেই হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সেটা অন্য কোনো দল মানুক আর না মানুক।”

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

শামা ওবায়েদ জোর দিয়ে বলেন, “আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে জনগণের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয় তাহলে সব দল-মত-ধর্ম-গোত্র, প্রান্তিক জনগোষ্ঠী সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশে গড়বেন। কেউ পিছিয়ে থাকবে না।”

সভায় বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক: ‘অনেকেরই গা জ্বলছে’ – শামা ওবায়েদ

আপডেট সময় : ১১:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫