শেখ হাসিনা পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচার: অ্যাটর্নি জেনারেলের

- আপডেট সময় : ০২:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 299
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারীর জন্ম হয়নি। তিনি শেখ হাসিনাকে পৃথিবীর নিকৃষ্টতম ও মিথ্যাবাদী স্বৈরাচার হিসেবে উল্লেখ করেন।
জুলাই বিপ্লবের মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য
জুলাই বিপ্লবে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি চলাকালে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “যদি কোনো স্বৈরাচারকে মিথ্যার ওপর পিএইচডি করতে হয়, তাহলে পতিত হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসকের সমিতি হলে শেখ হাসিনাই হবেন তার সভাপতি।”
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই স্বৈরাচার এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন তিনি। এসময় তিনি বিশ্বের অন্যান্য স্বৈরশাসকের পরিণতি কেমন হয়েছিল, তা আদালতের সামনে তুলে ধরেন।
ট্রাইব্যুনালের শুনানি
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বেলা সাড়ে ১১টায় শুনানি শুরু হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহাম্মদ মোহিতুল হক। আজকের বিচারকাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

























