ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে জোর করে অন্যের জমির পাট কেটে জবরদখলের অভিযোগ

মধুখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / 249

ফরিদপুরের মধুখালী উপজেলার চরবাঁশপুর গ্রামে জহুর বিশ্বাস নামে এক ব্যক্তির পরিবারের দখলীয় জমির আবাদকৃত পাট জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে জমি জবরদখলের অপেচেষ্টার অভিযোগ উঠেছে।

জহুর বিশ্বাস অভিযোগ করেন, দীর্ঘদিন যাবৎ আমি এই জমি চাষ করে আসছি। আমার বাড়ি দুরে হওয়ায় করিম খান, মিজান খান, পুকার মোল্যাসহ সাত আটজন বুধবার ৫ জুলাই ভোর ৬ টার দিকে আমার জমিতে এসে পাট কাটতে শুরু করে। আমি তাদের পাট কাটায় বাঁধা প্রধান করতে গেলে করিমসহ তার লোকজন আমাকে গালিগালাজ করে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া ও মারধর করার চেষ্টা করে। আমি আমার প্রাণ বাঁচাতে চলে আসি এবং মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করছি। তিনি বলেন, আমার জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এব্যাপারে অভিযুক্ত করিম খানের সাথে কথা বললে তিনি বলেন, পাট কাটছি তাতে কি হয়েছে। এই জমি আমার তাই পাট কাটছি। এব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, শুনেছি পাট কাটা হয়েছে। তবে থানায় সাধারণ ডায়েরি করা হলেও আমি ডায়েরির কপি এখনো হাতে পাইনি। কপিটি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, জহুর বিশ্বাসের সরকারি বন্দোবস্ত কবুলিলত মধুখালী থানার অন্তগর্ত ১৫২ নং চর মহিষাপুর মৌজাস্থ খতিয়ান নং-১ /৬ দাগ নং- ২০৫ এ বিবাদমান জমির পরিমাণ ৩৯ শতাংশের মধ্যে ১৯ শতাংশ নালিশী জমি।

ট্যাগস :

মধুখালীতে জোর করে অন্যের জমির পাট কেটে জবরদখলের অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩