ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পতন ও নির্বাসন: দিল্লিতে নেই হাসিনা, অবশেষে জানা গেলো তার বর্তমান অবস্থান!

সোশ্যাল মিডিয়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 2763

“পালাছে রে পালাইছে হাসিনা পালাইছে”, ২৪ এর গণঅভ্যুত্থানে পতনের পর ঠিক এভাবেই স্লোগান উঠেছিল। গণহত্যা চালানোর পর দেশ ছেড়ে পালানো এই নেত্রীর ঠিকানা হয়েছিল দিল্লি। মোদি সরকার তাকে সর্বোচ্চ নিরাপত্তায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই রেখেছিল। দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, নিরাপত্তা ইস্যুতে হাসিনাকে সেখান থেকে সরিয়ে নিয়ে স্ট্যান্ড কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়। তবে ভারতের ঠিক কোন এলাকায় রাখা হয়েছে, তা সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। অবশেষে হাসিনার অবস্থান সম্পর্কে একটি সম্ভাব্য তথ্য সামনে এসেছে।

 কলকাতা স্থানান্তর ও পিনাকী ভট্টাচার্যের দাবি:

একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, এই নেত্রীকে দিল্লি থেকে কলকাতায় সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত করেছেন। তার দাবি, বর্তমানে দিল্লি থেকে হাসিনা কলকাতায় এসেছেন। শুধু তাই নয়, এই পোস্টে তিনি হাসিনাকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন।

 কলকাতায় হাসিনার কার্যকলাপ:

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে আরও জানান, হাসিনা কলকাতায় এসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়মিত দেখা করছেন। এছাড়াও তিনি উল্লেখ করেন, হাসিনাকে কলকাতার সল্ট লেক ও নিউটাউন এলাকায় দেখা গেছে, তবে কলকাতা হাসিনার স্থায়ী আবাসস্থল নয় বলেও তিনি জানান।

 বর্তমান অবস্থান ও ভারতের নীরবতা:

বর্তমানে কলকাতার নিউটাউন এলাকায় এই নেত্রীর আবাসস্থল, এমনটাই জানা যাচ্ছে পিনাকী ভট্টাচার্যসহ একাধিক সূত্রে। তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হাসিনার অবস্থান সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

বাংলাদেশের পদক্ষেপ ও ভারতের ভূমিকা:

বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে ভারতের মোদি সরকার তাকে তাদের দেশেই রেখে দিয়েছে। এতে যেন মনে হচ্ছে বাংলাদেশ ও দেশের জনগণের সঙ্গে সম্পর্ক যতই খারাপ হোক না কেন, তাদের হাসিনাকে লাগবেই। এটা যেন ছোট্ট বাচ্চার মামা বাড়ির আবদার।

পতন ও নির্বাসন: দিল্লিতে নেই হাসিনা, অবশেষে জানা গেলো তার বর্তমান অবস্থান!

আপডেট সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫