হাসিনার বাতিল করা জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দিচ্ছে সরকার
- আপডেট সময় : ০৫:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 125
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার-২০০৩ বাতিলের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একইসঙ্গে স্বাধীনতা পুরস্কার ২০২৫-এর নির্বাচিত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২. ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তগণ:
এতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছর যেসব ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার, তার মধ্যে রয়েছেন:
- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
- সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
- সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর)
- সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
- শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর
- প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)
জিয়াউর রহমানের পুরস্কার পুনর্বহালের কারণ:
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (মরণোত্তর) ২০০৩ সালে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, ওই রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের ওই সিদ্ধান্ত সরকার রহিত করেছে।
এ ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ ভিন্নমত পোষণ করেছেন।

























